২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • শেখ সুমার নিজ উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ




শেখ সুমার নিজ উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ২২:১৮ | 903 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের খুলনার দৌলতপুর থানা শাখার সভাপতি শেখ সুমা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে দৌলতপুর থানার বিভিন্ন এলাকার অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ সেলিম, সহ-সভাপতি রিশাদ, সাধারণ সম্পাদক- মামুন, সহ-সাধারণ সম্পাদক – শেখ রুম্মান, প্রাচার সম্পাদক – কায়ুম, শেখ অপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেখ সুমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের আহ্বান জানিয়েছেন। তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। প্রাণঘাতী এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও আমাদের শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের দৌলতপুর থানা শাখার আরো কিছু কার্যক্রম আছে। পর্যায়ক্রমে এসকল কার্যক্রম চলমান থাকবে। আল্লাহতায়ালা এই দূর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET