, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন নৌকার প্রার্থী শেফালী ও ধানের শীষের এড ফিরোজ




শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন নৌকার প্রার্থী শেফালী ও ধানের শীষের এড ফিরোজ

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২১, ১৮:৪৪ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে বিএনপি ও আওয়ামীলীগ। রোববার এ তথ্য জানা যায়। চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা শিকদারের স্ত্রী শেফালী বেগম। গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী ঘোষনা করেন। অন্যদিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসাবে নাম ঘোষনা করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও শৈলকুপা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক এ্যাড. মোঃ হুমায়ন বাবর ফিরোজের। বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ সোনা। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি শৈলকুপায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি ও প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET