, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরের রিসোর্টে মায়া হরিণ জব্দ, সাফারি পার্কে হস্তান্তর




শ্রীপুরের রিসোর্টে মায়া হরিণ জব্দ, সাফারি পার্কে হস্তান্তর

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৪ ২০২২, ১৮:৩৭ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় “সারাহ্ রিসোর্ট” বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় দুইটি মায়া হরিণ জব্দ করেছে। পরে রাতে এদের গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

রোববার বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সাদেকুল ইসলাম এবং ঢাকা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মীর বজলুর রহমান।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট’র জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মো. সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে “সারাহ্ রিসোর্ট” এ অভিযান চালানো হয়। পরে খামারে বা রিসোর্টে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী লালন-পালন নিষিদ্ধ বিলুপ্ত প্রায় ২টি মায়া হরিণ  (Barking Deer) জব্দ করা হয়।

রিসোর্ট কর্তৃপক্ষ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ সম্পর্কে অবগত ছিলেন না মর্মে দোষ স্বীকার করেন এবং রিসোর্ট টিকে ভবিষ্যতে দেশীয় বন্যপ্রাণী মুক্ত রাখবেন বলে বনপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে অঙ্গীকারনামা প্রদান করেন। তারা জানায় দুই তিন মাস আগে তারা হরিণ দুইটি কিনে এনেছিল। হাতি, চিত্রা হরিণ ও ময়ুর খামারী পর্যায়ে লালন-পালনের অনুমতি দেয়া হলেও খামারি পর্যায়ে বিলুপ্ত প্রায় মায়া হরিণের লালন-পালনের জন্য কোন অনুমতি দেয়া হয় না। পরে রাতে মায়া হরিণ ২ টি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET