, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে এস কিউ সেলসিয়াস কারখানার ৩২ জন বরখাস্ত, কারখানা বন্ধ




শ্রীপুরে এস কিউ সেলসিয়াস কারখানার ৩২ জন বরখাস্ত, কারখানা বন্ধ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২১, ২২:৫৭ | 1047 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালায় অবস্থিত এস কিউ সেলসিয়াস নামের সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে ৩২ শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। গত রোববার বিভিন্ন দাবিতে আন্দোলন করার জেরেই এমন সিদ্ধান্ত। রোববার শ্রমিকদের বরখাস্ত ও কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
এসকিউ গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক কাজী ইকবাল হোসেন সোমবার শ্রমিক বরখাস্ত ও কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী ইকবাল হোসেন আরো বলেন, গত রোববার তাদের কয়েকজন কর্মকর্তাকে ফ্লোরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৮ থেকে ১০ জন শ্রমিক ব্যাপক মারধর করেছে। একই সাথে আরো বেশকিছু শ্রমিক উশৃংখল পরিস্থিতির সৃষ্টি করেছে। কারখানার বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই ৩২ জনকে শনাক্ত করা হয়েছে ‌।  তাদের উশৃঙ্খলতার ভিডিও ফুটেজ কর্তৃপক্ষের কাছে আছে। পরবর্তীতে বিজিএমইএ পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তারা ব্যবস্থা নিবেন।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, শ্রমিক বরখাস্তের বিষয়টি আমাদের জানা নেই। কারখানা খোলা হয়নি, এখন কিসের বরখাস্ত। বরখাস্তের তো নিয়ম আছে। দেনা পাওনা পরিশোধের ব্যাপার আছে। বরখাস্তের কোনো তথ্য আমাদের জানা নেই।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET