, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২১, ২০:২৩ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারুফ (১৯) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় ওই কিশোরের লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

নিহত মারুফ ওই গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এস.আই) প্রদীপ কুমার সরকার জানান, দুপুরের দিকে নিজ বাড়িতেই ছিলেন মারুফ মিয়া। বিকেলে ওই ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে স্থানীয়রা খবর দিলে নিহতের নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো মারুফ মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মানসিক কোনো কারণে ওই কিশোর মায়ের কাপড় পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া তদন্তাধীন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET