, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে গণটিকা কর্মসুচির উদ্বোধন

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২১, ১৪:৪৫ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিকতা উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। শনিবার (৭ আগস্ট) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, বিশ্বের অনেক রাষ্ট্র প্রধানগণ তাদের দেশের নাগরিকদের টিকা দিতে পারেনি। অথচ রাষ্ট্র নায়ক শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে তৃণমূল পর্যায়ে টিকা পৌঁছে গেছে। তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশর সকল মানুষ টিকার আওতায় চলে আসবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রনয় ভূষণ দাস বলেন, শ্রীপুরে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১টি কেন্দ্রে ৩৩টি বোথে ১৫০জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ৬৬০০জনকে শনিবার করোনার টিকা প্রদান করা হবে। সকাল ৯টায় শুরু হয়ে কোন বিরতি ছাড়াই বিকাল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ সময় আরোও বক্তব্য দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম । শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল আলম প্রধান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET