, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে টিকাদান কর্মসূচি অবহিতকরণ সভা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০১৮, ২০:৩৪ | 785 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরে কুকুরের টিকাদান কর্মসূচি সফল ভাবে পরিচালনার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্দ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মইনুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আঃ জলিল, গোসিংগা ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার প্রমূখ।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. হেলাল উদ্দিন বলেন জলাতঙ্ক রেবিস ভাইরাসের আক্রমনে কুকুর, বিড়াল, বানর, শিয়াল, বেজি, বাদুর আক্রান্ত হয়। এ সকল পশুর দ্বারা আক্রান্ত রোগের ভাইরাসে মানুষের মৃত্যু অনিবার্য। প্রতি বছর বাংলাদেশে দুই হাজার মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ২০২২সালের মধ্যে এসংখ্যা শূণ্যের কোঠায় নিয়ে আসতে প্রতিটি কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া জরুরী। দেশে ১২ থেকে ১৫ লক্ষ কুকুর রয়েছে। ইতিমধ্যে ৩লাখ ৪০হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গাজীপুরের সিটি, পৌরসভাসহ প্রতিটি উপজেলার ইউনিয়নের প্রতিটি কুকুরকে এ ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার বলেন, ২০২২সালের মধ্যে যন্ত্রনাদায়ক মরণব্যাধি জলাতঙ্ক রোধকল্পে শ্রীপুরে আগামী ৩১মার্চ হতে ৪এপ্রিল পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য কর্মিরা কুকুরকে ভ্যাকসিন দিবে। যাতে একটি কুকুরও ভ্যাকসিন থেকে বাদ না যায় এজন্য এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ প্রতিটি শ্রেণীপেশার মানুষকে একাজে স্বাস্থ্য কর্মিদের সহযোগিতা করার আহবান জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET