গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম (৫৪) উপজেলার বরামা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি কায়েতপাড়া এলাকার মেঘনা গ্রুপের একটি কারখানার শ্রমিক।
স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন নুরুল ইসলাম। বরামা চৌরাস্তা এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি ড্রাম ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর থানায় ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।









