, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • শ্রীপুরে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার




শ্রীপুরে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২১, ১৪:৪৬ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটী এলাকার নিখোঁজের একদিন পর নাজিম আহমেদ শান্ত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার সকাল ৭টার দিকে পুকুরের পানিতে ভাসনমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দামস গ্রামের কামাল উদ্দিনের ছেলে। সে শ্রীপুরের বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাবা ও মা ওই এলাকার ওসমান গণির বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকের কাজ করত।

নিহতের বাবা কামাল উদ্দিন জানান, বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে তার ছেলে বাসা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁিজ করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকাল ছয়টার দিকে এলাকাবাসী স্থানীয় মো. রবির পুকুরে তার ছেলের মরদেহ ভাসতে দেখে।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET