, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে ফলের গুদামে আগুন,২০লাখ টাকার ক্ষতি

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২২, ১৯:৪২ | 1182 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় আগুনে মেহেদী ফল ভান্ডার নামের একটি ফলের গুদাম পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার শ্রীপুর-মাওনা সড়কে এ আগুনের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাতের খবর পাওয়া যায়নি।

গুদাম মালিক মনির হোসেন জানান, বেলা সাড়ে তিনটার দিকে গুদামের পেছনে অংশে আগুন ধোঁয়া দেখতে পাওয়া যায়। মুহুর্তেই আগুন গুদামের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। আগুনে গুদামে থাকা বিভিন্ন ফলসহ খেজুর পুড়ে যায়। প্রাথমিক ভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET