গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারটায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি ব্রীজ সংলগ্ন বালুর মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামসুল হক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এ সময় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড মোঃ শামসুল আলম প্রধান, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আক্তার উজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান জুয়েল, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লা, গাজীপুর জেলা যুবলীগ নেতা মোঃ শহিদুল্লাহ সরদার, শ্রীপুর পৌর যুবলীগ নেতা মোঃ আশরাফুল ইসলাম ওয়াসিম, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মাসুম মন্ডল, প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের যে সকল সদস্য শাহাদাৎ বরন করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।









