, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুর অগ্নিকাণ্ডে পুড়ল ১২টি বসতঘর ও ৫টি দোকান




শ্রীপুর অগ্নিকাণ্ডে পুড়ল ১২টি বসতঘর ও ৫টি দোকান

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২২, ১৯:১১ | 947 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের বেরাইদেরচালা এলাকার প্যারামাউন্ট টেক্স্রটাইল মিলের পিছনে বসতবাড়ী ও দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল চারটায় এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আব্দুল মান্নান। দুটি ইউনিটের আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

বসত বাড়ি ও মার্কেটের মালিক এড. রাজীবুল আলম জানান, অগ্নিকান্ডে আমার আধাপাকা টিনসেড ১২টি বসতঘর ও ৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। বিকেল চারটার দিকে হঠাৎ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ছুটে যাই। ঘরে ভাড়াটিয়ারা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে, কিন্তু ততক্ষণে আমার ১২টি আধা পাকা বসতঘর, ভাড়াটিয়াদের মালামাল, মুদি দোকান,জুতার দোকান,টেইলার্সের দোকান ও একটি ফার্মেসিসহ ৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, খবরপেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটের আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET