গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ (৪৫) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি শ্বাসকষ্টসহ করোনা পজিটিভ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘোষিত তফছিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর শ্রীপুর পৌরসভার নির্বাচন । শহিদুল্লাহ শহিদ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।
শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গত প্রায় ১৫দিন আগে তিনি শ্বাসকষ্ট ও করোনা পজেটিভ হয়ে ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সবশেষ তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা রিটার্ণিং কর্মকর্তার কাছে নির্বাচনী মনানয়নপত্র জমা দিয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। বাদ এশা মাওনা বহুমুখী উচ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপির মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে শ্রীপুর পৌর সভার মেয়র পদে নির্বাচন স্থগিত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ইস্তাফিজুল হক আকন্দ ।
Please follow and like us:









