১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পল্লী চিকিৎসকের

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২৩, ২১:৩২ | 912 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার (১৪ আগস্ট) বেলা দেড়টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ^াস।

নিহত পল্লী চিকিৎসক আবুল কালাম আজাদ (৪০) উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে। তিনি বাড়ির পাশে স্থানীয় একটি বাজারে ফার্মেসীর ব্যবসা করার পাশাপাশি মুলাইদ গ্রামের ইসমাইল স্পিনিং মিলস্ লিমিটেডে সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজনরা জানান, নিহত আবুল কালাম আজাদ কারখানায় চাকুরির পাশাপাশি বাড়ির পাশে একটি ফার্মেসীর ব্যবসা ছিল। প্রতিদিনের মতো সোমবার সকালে এসে কারখানায় কাজে যোগ দেয়। দুপুরে খাবারের বিরতির সময় মোটরসাইকেল যোগে কারখানা থেকে দরগারচালা বাড়িতে যাচ্ছিল। মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে রঙ্গিলাবাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে মহাসড়কে ফেলে দিলে ঢাকাগামী অপর একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা থানায় আনা হয়েছে। ঘাতক বাস না ট্রাক শনাক্ত করা যায়নি। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET