অমারেশ কুমার বিশ্বাস, রাজগঞ্জ (যশোর) প্রতিনিধিঃ- ”দৈনিক নওয়াপাড়া” এর রাজগঞ্জ সংবাদদাতা ও রাজগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক বিল্লাল হোসেনের ফুফু রিজিয়া খাতুন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।(ইন্না..রাজেউন)।
তিনি দীর্ঘ দিন ধরে নানা রকম রোগে ভুগছিলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৭২ বছর।
রিজিয়া খাতুন মনিরামপুরের রতনদিয়া গ্রামের ওসমান সরদারের স্ত্রী।
মৃত্যুকালে তিনি ৫ সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। স্থানীয় মসজিদে জানাজার নামাজের পর নিজ পারিবারিক কবর স্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক বিল্লাল হোসেনের ফুফুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবিন্দু । রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম রবি,সহ সভাপতি মোঃ এরশাদ আলী,নিরঞ্জন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক জি এম বাবু, যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন, এস এম ইসহাক,মফিজুর রহমান,হেলাল উদ্দিন, মোঃ ইলিয়াস কবির,রুহুল কদ্দুস, বিল্লাল হোসেন,রিজাউল করিম রয়েল, ওসমান গনি,নজরুল ইসলাম,উত্তম চক্রবর্ত্তী, জি. এম ফারুখ হুসাইন, অমারেশ কুমার বিশ্বাস, আনিচুর রহমান, এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে সাংবাদিকবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরা কামনা করেন।









