সময়ের পালা বদলে হারাচ্ছে সবি
এইসব নিয়ে ভাবনা বলে লোকে নাম দিল কবি
উদারতা, মানবতা, সততা শব্দগুলা
মোগল-আমলের ইতিহাসের মতো।
কদাচিৎ শুনা যায়,মাঝেমধ্যে বইর পাতায় দেখা যায়,
মুষ্টি রাজনৈতিক ব্যক্তির সস্তা ভাষণে বা বসে থাকা নেতার আসনে লোক হাসানোর জন্য বলে,
রাজনৈতিক প্রচার করে মনীষীরা কৌশলে।
–
সত্য শব্দটি আজ মিথ্যার দরকষাকষিতে ছন্নছাড়া,
মানবিক ব্যক্তির কাজের সময় অযথা তাড়া।
মায়া শব্দটা ভুলে গেছে কলি যুগে
আধুনিকতা নামক মিথ্যা রং অসুস্থতা ভুগে।
এইসব স্থান গুলা তারপর খালি নাই
বিকল্প অল্প সল্প কথা আছে ভাই।
মানবতা বাদ পড়ে এসেছে বর্বরতা
সততা ইতিহাসে বিরল বেড়েছ নিষ্ঠুরতা,
সত্য বলে পাগলে, মিথ্যা আজ আধুনিকতা,
ভুলে গেছি কে আমাদের পরিত্রাতা।
–
কয়েকদিন আগে টেলিভিশনে দেখি কয়েকজন দাতা,
বকবকানি মানবতা তাদের মাথার ছাতা।
জানা অজানা অনেকে আছে ইতিহাসের পাতা।
রাসৃতাঘাটপ, পথে-প্রান্তরে কেন আজ এত আকুলতা।
–
শব্দর জন্য এইবার যুদ্ধ হবে,মিছিল হবে,টকশো হবে,
সততা, উদারতা, মমতা, সততা সবি আমাদের সাথে রবে,
মুছে যাবে আকুলতা দূর হবে বর্বরতা
সৃষ্টি হবে মমতা সততা উদারতা।
Please follow and like us:







