২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতক্ষীরায় করোনা রোধে জেলা ছাত্রদলের জীবানুনাশক স্প্রে ও মাস্ক বিতরন




সাতক্ষীরায় করোনা রোধে জেলা ছাত্রদলের জীবানুনাশক স্প্রে ও মাস্ক বিতরন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২০, ১৬:৩৪ | 1062 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:- প্রানঘাতি নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতা সৃষ্টির জন্য জীবানুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদল।
শনিবার (২৮মার্চ) সকাল থেকে কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শহরের বিভিন্ন এলাকায় সাতক্ষীরা পৌর ছাত্রদলের উদ্দ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে মাস্ক বিতরণ ও শহরের স্পর্শকাতর স্থানগুলোতে জীবানুনাশক স্প্রে’র উদ্ধোধন করেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব।
এসময় শহর ছাত্রদল নেতা মোঃ আবু শাহিন, আইয়ুব আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
মাস্ক বিতরন কালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব জানান, বিশ্বজুড়ে করোনা ভাইরাস একটা মহামারী আকার ধারণ করেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাই করোনা সংক্রমনে সব দলকে এগিয়ে এসে একসাথে করোনা মোকাবেলায় কাজ করতে হবে। ইতিমধ্যে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সাতক্ষীরার সব উপজেলা, পৌর ও ইউনিট শাখা গুলোকে বলে দিয়েছি, তারা তাদের অবস্থান থেকে আতœ মানবতার সেবায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করবে। করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে নিরাপদ থাকার কোন বিকল্প নেই আর নিরাপদে থাকার সবচেয়ে ভালো উপায় হলো নিজ গৃহে অবস্থান করা, অযথা বাইরে বের না হওয়া।
এসময় শরিফুজ্জামান সজিব বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান এবং নেত্রীর সুচিকিৎসার দাবি করে বলেন, দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে স্বৈরাচারী সরকারের রোষানলে পরে বিনা অপরাধে দুই বছরেরও বেশী সময় কারাবাস করেছেন বাংলার আপোষহীন নেত্রী। কারাবন্দি অবস্থায় সরকারের নির্যাতনের শিকার হয়ে ভীষণ অসুস্থ্য হয়ে পরেছেন তিনি। তাই আমরা সবার আগে নেত্রীর সুচিকিৎসার দাবি করছি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET