, , ,

শিরোনামঃ-




সাফারি পার্কে আবারও জেব্রার মৃত্যু

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২২, ১৮:৫১ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের আরোও একটি জেব্রার মৃত্যু হয়েছে। এনিয়ে সাফারি পার্কে ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১০টি জেব্রা মারা গেছে। শনিবার (২৯জানুয়ারি) দুপুরে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফরি পার্কের প্রকল্প পরিচালক মো: জাহিদুল কবির।

অসুস্থ আরোও একটি জেব্রার চিকিৎসা চলছে। নতুন করে মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞদল।

তিনি জানান, শনিবার সকালে জেব্রা পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। অপর জেব্রাটির চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ টিম পার্কে পৌছে তাদের কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারীর জোনের আফ্রিকান সাফারীতে ৯টি জেব্রা মারা যায়। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারী পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET