খুলনা ৫আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামী বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোঃ গোলাম পরওয়ারের পিতা মিয়া আব্দুল হামিদ(৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫পুত্র ও ৪ কন্যা নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পুত্র মিয়া গোলাম কুদ্দুস জানায়,পিতার মৃত্যুতে ভাই মিয়া গোলাম পরওয়ারের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে। প্যারোলে মুক্তির পর পিতার ১ম নামাজে জানাযা ঢাকাতে অনুষ্ঠিত হবে। ২য় নামাজে জানাযা সোমবার বিকেলে খুলনাতে অনুষ্ঠিত হবে।
Please follow and like us:









