, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নারী ও শিশু
  • সিরাজগঞ্জে আর্ন্তজাতিক কন্যা দিবসে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত




সিরাজগঞ্জে আর্ন্তজাতিক কন্যা দিবসে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৯, ১৯:৩১ | 946 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউসুফ আহম্মেদ,সিরাজগঞ্জ।  আমাদের কন্যা শিশু সম্ভাবনায় সমৃদ্ধিতে অদম্য” আন্তজার্তিক কন্যা শিশু দিবস গোটা বিশ্ব জুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহে প্রতি বছর ১১ অক্টোবর পালন করে। ২০১২ সালের ১১ অক্টোবরে ১ম এই দিবস পালন করা হয়। এই দিবসটিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে এক বর্ণাঢ্য র‌্যালী সড়ক প্রদর্ক্ষিণ করে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ডা. ফারুক আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পষিদের নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিসেফ বাংলাদেশ রংপুর রাজশাহী বিভাগের চীফ অফ ফিল্ড অফিসার নাজীবুল্লাহ হামীম, সিভিল সার্জন মোঃ জাহিদুল ইসলাম, লোকাল গভন্যান্স ফর চিলড্রেন এলজিসি সিরাজগঞ্জের জেলা সমন্বয়কারী একে এম শফিকুল আলম, জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের, জেলা মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা, বেলকুচি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা।
অনুষ্ঠানে কন্যা শিশু শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিরা রোকনী, শাহজাদপুর তালগাছি উচ্চ বিদ্যালয়ের রেজওয়ানা আফরীন, রুপমাসহ অন্যান্য কন্যা শিশু শিক্ষার্থীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET