, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • সিরাজগঞ্জে রাতের আঁধারে ঢাকায় করোনা আক্রান্ত মৃত ব্যাক্তির লাশ দাফন




সিরাজগঞ্জে রাতের আঁধারে ঢাকায় করোনা আক্রান্ত মৃত ব্যাক্তির লাশ দাফন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৭:২৩ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সোহাগ লুৎফুল কবির,সিরাজগঞ্জ:- করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরনকারী এক ব্যক্তির লাশ রাতের আধারে সতর্কতার সাথে গোপনীয়ভাবে সিরাজগঞ্জের মালসাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর থানা পুলিশ তার লাশ দাফন করেন। এর আগে একটি অ্যাম্বুলেন্সযোগে তার স্ত্রী মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে নিয়ে আসেন। মৃতুবরনকারী ব্যক্তি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা। তার বয়স আনুমানিক ৪৫ বছর। সে রিয়েল স্টেট ব্যবসায়ী ছিলেন। সে দীর্দিন সিঙ্গাপুরে ছিলেন। পাশাপাশি ওই ব্যক্তি কিডনি রোগেও ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সদর থানার এস.আই আবু জাফর জানান, করোনা সন্দেহের কারনে হোম কোয়ান্টোইনে থাকা অবস্থায় সোমবার সকালে ওই ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। যেহেতু মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনের বাড়ী সিরাজগঞ্জে তাই তার পরিবারের লোকজন প্রশাসনের সাথে যোগাযোগ করে তাকে সিরাজগঞ্জে দাফন করার ইচ্ছা প্রকাশ করেন। শেষ ইচছা অনুযায়ী তার স্ত্রী মরদেহ অ্যাম্বুলেন্স যোগে রাত সাড়ে নয়টার দিকে মরদেহ সিরাজগঞ্জে নিয়ে আসেন। আসার পরপরই সতর্কতার সাথে লাশ নামিয়ে মালসাপাড়া কবরস্থানে দাফন করা হয়। তিনি আরো জানান, সিরাজগঞ্জে তার জানাযা হয়নি। লাশ দাফনের পরই মৃত ব্যক্তির স্ত্রী অ্যাম্বুলেন্স নিয়ে চলে যায়। দাফন কাজে অংশ নেয়া পূর্বপশ্চিম বিডি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সোহাগ লুৎফুল কবির জানান, আগেই কবর খোড়া ছিল। আমি গিয়ে দেখি তিনজন ব্যক্তি নরমাল পিপিই পড়ে লাশ কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমি পিপিই পড়া অবস্থায় ছিলাম। তাই কবরে নামানোর জন্য লোক কম থাকায় পুলিশ সদস্যদের অনুরোধে আমি লাশ কবরে নামাতে সহায়তা করি এবং নিজ হাতে দাফনকার্য় সম্পন্ন করি। তিনি আরো জানান, আমি যতদুর পুলিশের কাছ থেকে শুনেছি ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এবং অ্যাম্বুলেন্স যোগে তার স্ত্রী ওই মৃতদেহ সিরাজগঞ্জে নিয়ে আসে। পরে পুলিশ পাহারায় তাকে দাফন করা হয়। ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET