, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নারী ও শিশু
  • সিরাজগঞ্জ সদরে একই রাতে তিন স্কুল ছাত্রী’র বাল্যবিয়ে বন্ধ।




সিরাজগঞ্জ সদরে একই রাতে তিন স্কুল ছাত্রী’র বাল্যবিয়ে বন্ধ।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৯, ১৩:৪৮ | 932 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউসুফ আহম্মেদ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদরে  এক রাতে তিন স্কুলছাত্রী’র বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর-কনের অভিভাবকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে – বিকেলে বাগবাটি ইউনিয়নের বৈদ্যধলডোব কিসমত পাড়ায় অভিযান চালিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন (১৩), সন্ধ্যা সাড়ে ৬টায় শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ মানিয়া খাতুন (১৫) ও রাতে একই গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী আশা খাতুনের (১৪) বাল্যবিয়ে বন্ধ করা হয়।

এসব অভিযানে বরের চাচা, কনের বাবা ও মায়ের কাছ থেকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে বা-মায়ের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET