সুনামগঞ্জে করোনা আক্রান্ত দুই রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের নমুনা পুনরায় পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসলে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। তাদের একজনের বাড়ি দোয়ারাবাজারে ও অপরজনের বাড়ি বিশ্বম্ভরপুরে।
সোমবার জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জের জন্য আজকে আমাদের একটি খুশির খবর। করোনা আক্রান্ত ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তারপরেও আমরা তাদের পর্যবেক্ষণে রাখব। করোনাভাইরাস নিয়ে ভয় না পেয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা আশা করি বাকি যারা আক্রান্ত রয়েছেন তারাও সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন।
Please follow and like us:









