১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • বাংলার অগ্রগতি
  • সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় দ্রুত গতিতে চলছে ছিন্নমূল ৪০ পরিবারের আবাসন প্রকল্প




সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় দ্রুত গতিতে চলছে ছিন্নমূল ৪০ পরিবারের আবাসন প্রকল্প

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২০, ২০:৩৭ | 1064 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় দ্রুত গতিতে এগিয়ে চলছে উপজেলার ছিন্নমূল ৪০ পরিবারের আবাসন প্রকল্প। এই আবাসন প্রকল্পটি নির্মিত হচ্ছে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ট্যাকেরঘাট এলাকায়।
এ আবাসন প্রকল্পে মোট ব্যায় ধরা হয়েছে ৬৯ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে বসতঘর, রান্নঘর, মানসম্মত লেট্রিনসহ ৬০ লাখ, ছিন্নমূল মানুষের বিনোদনের জন্য একটি মালটিপারপাস হলরুম ৭ লাখ ৯৩ হাজার, বিশুদ্ধ পানির জন্য ১ লাখ ২০ হাজার এবং প্রতিটি ঘরের মালিকদের কবুলিয়াত দলিল বাবত বরাদ্ধর জন্য ২০ হাজার টাকা করে।
সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের অধীনে সরকারী পরিপত্র অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, সদস্য সচিব সহকারী কমিশনার (ভূমি), আর সদস্যরা হলেন, জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পূনর্বাসিত পরিবারের একজন প্রতিনিধি।
সরেজমিন গিয়ে দেখা যায়, ছিন্নমূল আবাসন প্রকল্পের নির্মাণ কাজের মধ্যে পিলার, ল্যাট্রিন রিং ও নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি ট্যাকেরঘাটে গুচ্ছ গ্রামটি দ্রুত নির্মাণ হলে সীমান্ত এলাকার সৌন্দর্য্য আরো বৃদ্ধি পাবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের নিয়মানুযায়ী কাজটি নির্মাণ কাজ এগিয়ে চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET