১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সুনামগঞ্জে সেতু ভেঙে ট্রাক খালে, নিহত দুই জন

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : আগস্ট ২২ ২০২৩, ২১:১৬ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা- রাণীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে নলজুর নদীর ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে সিমেন্ট বোঝাই  ট্রাকসহ নদীতে পড়ে দু’জন মারা গেছেন। নিহত দুজনের মধ্যে ১ জন  ট্রাক চালক ও অপরজন  হেলপার। নিহত ট্রাক চালক ফারুক আহমেদ (৪২)  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও নিহত হেলপার জাকির হোসেন (৪৫) সিলেটের বিমানবন্দর থানাধীন ধুলাগুল এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার (২২ আগস্ট)  বিকালে সিমেন্ট বহন ট্রাকটি নারায়নগঞ্জ থেকে জগন্নাথপুর আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জগন্নাথপুর ও সুনামগঞ্জের ডুবুরি দল  দীর্ঘক্ষণ চেষ্টার পর নিহত দু’জনের মধ্যে ট্রাক চালকের  লাশ সন্ধ্যার পূর্বে ও হেলপারের  লাশ সন্ধ্যার পর উদ্ধার করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টের ট্রাক নিয়ে পার হওয়ার সময় সেতুর স্টিলের পাটাতন খুলে ট্রাকটি নলজুর নদীতে তলিয়ে যায়। এ দুর্ঘটনার আগেও  অনেক বার বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ ছিল। পাগলা জগন্নাথপুর আউশকান্দি রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই বেইলি সেতু দীর্ঘদিনের পুরনো। রাজধানী থেকে দুই ঘণ্টা সময় সাশ্রয় করতে এই সড়ক গত দুই বছর যাবৎ চালু হয়। চালুর পর থেকে এই সড়কে যাত্রীবহনকারী বাস, মিনিবাস ও ট্রাক চলাচল করে।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফিকু জামান জানান, সুনামগঞ্জ ও জগন্নাথপুরের  ফায়ার সার্ভিসের ডুবুরির দল দীর্ঘক্ষণ চেষ্টার পর দু’জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,  নারায়নগঞ্জ থেকে  সিমেন্ট নিয়ে একটি ট্রাক জগন্নাথপুরের  উদ্দেশ্যে আসছিল। এতে ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হলে অবশেষে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET