, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • সুন্দরগঞ্জে ধান ক্ষেত থেকে যুবতীর লাশ উদ্ধার




সুন্দরগঞ্জে ধান ক্ষেত থেকে যুবতীর লাশ উদ্ধার

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২১, ১৭:০০ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 গাইবান্ধার সুন্দরগঞ্জের দুর্গম চরাঞ্চলে ধানের ক্ষেত থেকে নুরবানু (৩৩) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার সময় স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে আ. লতিফ মিয়ার সেচ পাম্পের পাশে ইউক্যালিপটাস গাছের গোড়ায় গলায় ওড়না পেচানো অবস্থায় নুরবানু নামের এক যুবতীর মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা সুন্দরগঞ্জ থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করে। সে তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রামের সাহেব আলীর মেয়ে নুরবানু।
মৃত যুবতীর বড় ভাই হামিদুর রহমান বলেন, আমার ছোটবোন নুরবানু গতকাল মঙ্গলবার সকালে আমাদের বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে যায়। সে পীরগাছা উপজেলার রহমতের চড় গ্রামের আবুল কাশেমের পুত্র আব্দুর রশিদের স্ত্রী। এরপর আজকে সকালে এলাকাবাসীর মাধ্যমে ধান ক্ষেতে মরদেহ পড়ে থাকার খবরটি পেলে আমরা সবাই ছুটে এসে দেখতে পাই ছোটবোন নুরবানুর মরদেহ। তিনি আরও বলেন, আমার বোনের মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয়; অবশ্যই এ বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখা উচিত।
তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু বলেন, নুরবানুর মৃত্যু স্বাভাবিক নয় আসলে এরকম ঘটনা খুবই নিন্দনিয় ও দুঃখজনক। আমি আশা করি পুলিশ এই মৃত্যুর বিষয়টি সঠিক তদন্তেরর মাধ্যমে সত্য উম্মোচন করুক এবং প্রকৃত দোষীদের খুজে বের করে শাস্তি দেওয়া হোক।
থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহহিল জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET