, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • সোনাগাজীতে দিনব্যাপী সর্বস্তরের জনগনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন আবুল বাশার




সোনাগাজীতে দিনব্যাপী সর্বস্তরের জনগনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন আবুল বাশার

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ২০ ২০১৮, ১০:২৫ | 978 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

ফেনী-৩ ( দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার মঙ্গলবার(১৯ জুন) দিন ব্যাপী সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার গুলোতে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় তিনি উন্নয়নের প্রতীক হিসেবে নৌকা মার্কায় ভোট চান এবং সর্বস্তরের জনগণের দোয়া কামনা করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, উপজেলা আ’লীগের সভাপতি রুহুল আমিন ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা পরিষদের সদস্য, বিআরডিবি’র চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, মতিগতি ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, সোনাগাজী পৌর আ’লীগের সভাপতি সেলিম পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকসুদ আলম, পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, সোনাগাজী সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাহার উল্যাহ ভূঞা, সাধারন সম্পাদক এবি ছিদ্দিকী দুলাল, আমিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি মফিজুর রহমান ভূঞা, সাধারন সম্পাদক আরু মিয়া, চরচান্দিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবদুর রহিম মানিক, মঙ্গলকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন বাহার, নবাবপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রূপন শর্মা, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন শাহীন, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি জাফর ইকবাল আজাদ, উপজেলা আ’লীগের সদস্য মোহাম্মদ রফিক, চরচান্দিয়া ইউনিয়ন যুব লীগের সভাপতি বেলায়েত হোসেন সবুজ, চরচমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, যুবলীগ নেতা আবদুল কাইয়ূম, আবদুল হালিম সোহেল ভূঞা, আবদুর রহিম খোকন মেম্বার, মিজানুর রহমান মিলন, মিজানুর রহমান মঞ্জু, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সোহেল, ইউপি সদস্য গেদু মিয়া ভূঞা, আবদুস সালাম, আলমগীর হোসেন, নিজাম উদ্দিন হোনা, জাফর ইকবাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম, নিজাম উদ্দিন মাস্টার, মোশাররফ হোসেন, দাগনভুঁইয়া উপজেলা আওয়ামীলীগের নেতা মোজাম্মেল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম বেলাল, প্রচার সম্পাদক জিয়া উদ্দিন মাসুদ, শ্রম সম্পাদক পলাশ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহজাহান ও সাবেক ছাত্রলীগের সভাপতি নুরুল আফছার প্রমূখ উপস্থিত ছিলেন। সকাল ১০টায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন থেকে শুরু করে সোনাগাজী, আমিরাবাদ, নবাবপুর, মঙ্গলকান্দি বগাদানা ও চরমজলিশপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে তিনি সর্বস্তরের জনতার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আগামী নির্বাচনে এ আসনে নৌকার টিকেট পাবেন বলে দলীয় একাদিক সূত্র নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET