, , ,

শিরোনামঃ-




সোনাগাজীতে বিনামুল্যে সুন্নতে খৎনা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২১, ১৮:১৭ | 992 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মিয়া বাড়ীতে দুই দিন ব্যাপী বিনামুল্যে সুন্নতে খৎনা ক্যাম্প ও মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠিত হয়। আয়োজন করেন উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন। জানা যায়, ১১ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সুন্নতে খৎনা ক্যাম্প ও মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাস।
এ সময় চট্টগ্রাম ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, ব্যবাসায়ী এনামুল হক মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজিজুল হক হিরণ জানান, দুইদিনে ৩শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা ও ঔষধ এবং নতুন পোশাক দেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET