, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সোনাগাজীতে রোকেয়া প্রাচীর উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্য স্বাস্থ্য সেবা




সোনাগাজীতে রোকেয়া প্রাচীর উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্য স্বাস্থ্য সেবা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০১৮, ১৯:৫৫ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সংবাদ বিজ্ঞপ্তি:
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় মাঠ ও পুলিশ ফাঁড়িতে দিনভর বিনামুল্যে স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী।
 
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্ট,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান,বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান,প্রধান শিক্ষক আজিজ উল্যাহ প্রমুখ।
কর্মমূচিতে চিকিৎসা দিয়েছেন ডা. মনিলাল আইচ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাক, কান ও গলা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসাপাতাল। এছাড়াও সাথে ছিলেন আরো অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল।
এ বিষয়ে রোকেয়া প্রাচী জানান, একটি সুস্থ্য জাতি গঠনে বদ্ধপরিকর শেখ হাসিনার সরকার। জনস্বাস্থ্যের নানা দিক বিবেচনায় সর্বোচ্চ গুরুত্বসহকারে স্বাস্থ্যখাতে ধারাবাহিক উন্নয়ন চলছে। স্বাস্থ্য খাতে সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। এসময় রোকেয়া প্রাচী আরো জানান কর্মসূচীটি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে এবং আজকে নাক,কান ও গলা রুগীদের চিকিৎসার মাধ্যমে এ কর্মসূচী শুরু হয়। কর্মসূচীতে এলাকার ৫’শতাধিক নারী পুরুষ বৃদ্ধ ও স্থানীয় স্কুলের শীক্ষার্থীরা কর্মসূচীতে চিকিৎসা নেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET