, , ,

শিরোনামঃ-




স্মৃতির পাতায় লেখা : আদিল মাহমুদ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ১৭:৪০ | 985 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

.                      “স্মৃতির পাতায় লেখা”

  যদি নাহি ভালোবাস, কেন দিয়েছো আশ্বাস,

প্রেম কি অসত্য এ ধরায়!

 

বিশ্বাস করেছি সায়, ভাবিনি কভু অসহায়,

তুমি ছাড়া ভাগ্য যে বিদায়।

 

আমি বন্ধু নাহি ভুল, তুমি জনমের ফুল,

তবু পক্ষে নাহি কেন রায়।

 

কানে দিয়েছি যে দুল, খোঁপায় ছিলো মুকুল,

আজ আমি অন্যের দয়ায়।

 

মন ও প্রাণ তোমার,  দুঃখ মোচন আমার,

ফলে বলো নহে মোর দোষ।

 

অন্তর জ্বালা ধরেছে, শুধু অনুরাগ কাছে,

তুলিতে কেন আজ নাখোশ।

 

তোমার হৃদয়ে যাহা,  আমার নিশ্বাসে তাহা,

তার পরে কেন আপশোস।

 

দয়া করে মানো ভুল, তুমি যে আমার পুল,

প্রিয়া বিনা আমি ভবে শেষ।

 

কন্ঠে তোমার মমতা, মস্তকে নাই স্থিরতা,

সেটা কি আমার অপরাধ?

 

নিশীথে আসতে কাছে, ভাবনি বিপদ পিছে,

তবে মাঝে কেন আজ বাঁধ!

 

লোককে উপেক্ষা করে, লাজ লজ্জা নাহি ধরে,

ধরেছো হাতে আমার কাঁধ।

 

তোমায় মিনতি করি,  পাপ নাহি করো ভারি,

দয়া করে পূর্ণ করো সাধ।

 

লেখক: মোঃ আদিল মাহমুদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET