, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ইতিহাস ঐতিহ্য
  • সড়কে সাঁওতাল নারীদের ঐতিহ্যবাহি নাচ-গান গাইবান্ধায় সাঁওতালদের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন




সড়কে সাঁওতাল নারীদের ঐতিহ্যবাহি নাচ-গান গাইবান্ধায় সাঁওতালদের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২১, ২০:৪২ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালরা তাদের ঐতিহ্যবাহি নাচ-গানের মধ্য দিয়ে সোমবার আদিবাসী সমাবেশ, মানববন্ধন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ গাইবান্ধার যৌথ উদ্যোগে গাইবান্ধা জেলা শহরের নাট্য সংস্থার সম্মুখে এবং গোবিন্দগঞ্জ কাটামোড়ে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়। ‘কাউকে পেছনে ফেলে নয়: আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিপুল সংখ্যক সাঁওতাল নারী-পুরুষ ও অন্যান্যদের অংশ গ্রহণে দিবসটি পালিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাসদের জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সনাকের সদস্য জিয়াউল হক কামাল, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, শহীদুল ইসলাম, কাজী আব্দুল খালেক, বাংলাদেশ রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস ও ভূমি উদ্ধার কমিটির নেতা ময়নুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আদিবাসী জনগোষ্ঠী  মানবাধিকার এবং জীবন মানের সার্বিক দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত এবং সে কারণেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর থেকে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে চিহ্নিত। আদিবাসী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন কখনও সম্ভব নয় উল্লেখ করে বক্তারা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন প্রতিষ্ঠাসহ ভাষা, সংস্কৃতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানান।
এছাড়াও সমাবেশে বক্তারা আরও বলেন, বাগদাফার্মে জমি রক্ষার আন্দোলনে গোবিন্দগঞ্জে সাপমারায় তিন সাঁওতাল হত্যা হয়েছে, বহু সাঁওতাল আহত হয়েছে। কিন’ তারা আজ পর্যন্ত কোন বিচার পায়নি। অবিলম্বে সাঁওতাল হত্যার বিচার ও বাপদাদার জমি ফেরতের দাবী জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET