, , ,

শিরোনামঃ-




হরিপুরে রহস্যময় ঝুলন্ত লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৫ ২০২১, ১৮:৪১ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আমগাছ থেকে মনসুর আলী (৫৫) নামের এক ব্যক্তির রহস্যময় ঝুলন্ত লাশ উদ্ধার করে হরিপুর থানা পুলিশ । ঘটনাটি ঘটে উপজেলার খোলড়া গ্রামের খতিবের পুকুর পারের আমগাছে। ঘটনা সুত্রে জানা যায়, মনসুরের নিজস্ব কোন জায়গা-জমি নেই, সে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ ও পুকুরে মাছ চাষ করতেন। সোমবার ধান কেটে রাতে পাহাড়া দিতে গিয়ে সে আর বাসায় ফিরে আসেনি।
২৫শে মে মঙ্গলবার সকালে খবর পেয়ে পুকুর পাড়ের আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ বিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেবের সাথে কথা বললে তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET