, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • হিলিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু




হিলিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০১৯, ২১:১৫ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হিলি প্রতিনিধি:হিলিতে ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোষ্ট সংলগ্ন এলাকায় রেললাইনে ট্রেনের কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী তিতুমীর ট্রেনের কাটা পড়ে এই ঘটনা ঘটে।হিলি রেলওয়ের জিআরপি ভারপ্রাপ্ত কর্মকতার্ এসআই শাহ আলম জানান, রাজশাহী থেকে চিলাহাটীর উদ্দেশ্য ছেড়ে আসা তিতুমীর নামের ট্রেনটি হিলি রেলষ্টেশন ত্যাগ করে চলে যায়। এর কিছুক্ষণ পর মোবাইলে খবর পাই ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোষ্ট থেকে ২শ গজ উত্তরে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাত নারী মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ওই নারীর কোনো পরিচয় জানা যায় নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET