, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • হোমনায় বউকে খুন করে দুই সন্তান কে নিয়ে স্বামী আত্মগোপন




হোমনায় বউকে খুন করে দুই সন্তান কে নিয়ে স্বামী আত্মগোপন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০২০, ২০:৪৬ | 1038 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় বউকে খুন করে দুই সন্তান কে নিয়ে স্বামী আত্মগোপনে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার চম্পক নগর গ্রামের মরিচ খেত থেকে নাছিমা আক্তার (৩০) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতালে প্রেরন করেছে পুলিশ।
এ ঘটনার পর ১২ বছরে ছেলে বাওয়ান ও ৮ বছরের এক মেয়ে জাকিয়াকে নিয়ে পালিয়েছে স্বামী জাকির হোসেন। সে ইটাভরা গ্রামের মো. দাদন মিয়ার ছেলে।
পুলিশ ধারণা করছে, রাতে শ্বাসরোধ করে নাছিমাকে হত্যা করে মরিচ খেতে ফেলে রাখা হয়েছে।
স্থানীরা জানান, প্রায় সময় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হতো আবার মিল মিশ ও হয়ে যেতো। তিন দিন হয় সে বাপের বাড়ি থেকে এসেছে শনিবার সকালে নাছিমা আক্তারের লাশ চম্পক নগর তার শশুর বাড়ির পাশের মরিচ খেতে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা মো. ওহাব আলী জানান, আমার মেয়েকে তার স্বামী প্রায়ই নির্যাতন করতো। অনেক বাবর বিচারও হয়েছে। কয়েক দিন আগে তাকে মারধর করলে সে আমার বাড়িতে চলে আসে। জাকির হোসেন তাকে খুন করার হুমকি দেয়। পরে আমার মেয়ে বাদী হয়ে হোমনা থানা জিডি করে। ৩ দিন আগে ক্ষমা চেয়ে মা মেয়েকে বাড়ি নিয়ে যায়। আমার মেয়েকে জাকির খুন করেছে। আমি এর বিচার চাই।
হোমনা মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET