১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • ৪৪তম জাতীয় এ্যাথলেটিকসে নারীদের হাইজাম্পে রেকর্ড গড়ায় গাইবান্ধার কৃতী খেলোয়াড় ঋতু আকতারের সংবর্ধনা অনুষ্ঠান




৪৪তম জাতীয় এ্যাথলেটিকসে নারীদের হাইজাম্পে রেকর্ড গড়ায় গাইবান্ধার কৃতী খেলোয়াড় ঋতু আকতারের সংবর্ধনা অনুষ্ঠান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২১, ১৭:৪৬ | 1040 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৪৪তম জাতীয় এ্যাথলেটিকসে নারীদের হাইজাম্পে রেকর্ড গড়ায় গাইবান্ধার কৃতী এ্যাথলেটিকস ঋতু আকতারকে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার স্থানীয় শহীদ মিনার চত্বরে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে ও সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, বিশেষ অতিথি গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান রাফেল, অধ্যাপক মমতাজুর রহমান বাবু, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, বাবলু সরকার, অঞ্জলি রাণী, সুরুজ হক লিটন, আসাদুল হাবীব সুজন, সংবর্ধিত ঋতু আকতারের পিতা হোসেন আলী ও মা লিপি বেগম প্রমুখ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সংবর্ধিত ঋতু আকতারকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। এছাড়াও গাইবান্ধা প্রেসক্লাব এবং সুরবানী সংসদের পক্ষ থেকেও মানপত্র, মরহুম রফিকুল ইসলাম খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঋতু আকতারকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়াও গাইবান্ধা পৌরসভার মেয়রসহ গণ উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, পদক্ষেপ, মেঘদূত, গাইবান্ধা ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন, কর্মজীবি নারী পরিষদ, জলবায়ু পরিষদ, সুরঝংকার, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, অনত্মরঙ্গ থিয়েটার, গাইবান্ধা জেলা মানবাধিকার কমিশনের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জাতীয় সংগীত এবং সুরবানী সংসদের শিল্পী জাহিদ হাসান সবুজ ও দেবী সাহার পরিবেশনায় ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবোরে’ কোরাস গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী লাবিবা ও অংকিতা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধার ঋতু আকতার বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। পরে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ৪৪তম জাতীয় এ্যাথলেটিকসে হাইজাম্প ইভেন্টে অংশ নিয়ে ১.৭০ মিটার অতিক্রম করে নারীদের ক্ষেত্রে নতুন জাতীয় রেকর্ড গড়তে সক্ষম হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET