২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইসলামী ব্যাংক বেনাপোল শাখার ৪৮-তম বিজয় দিবস পালন




ইসলামী ব্যাংক বেনাপোল শাখার ৪৮-তম বিজয় দিবস পালন

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৯, ১৯:১০ | 1672 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ইসলামী ব্যাংক বেনাপোল শাখার ও  বেনাপোল ব্যাংকার্স ফোরামের  সংগঠনের বাংলাদেশ স্বাধীনতার ৪৮তম বিজয়ী দিবস উপলক্ষে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, দোয়ার অনুষ্ঠান ও র‌্যালি শার্শা বাজার প্রদক্ষিন করে শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়।
বুধবার সকাল  সাড়ে ১০টায় বেনাপোল ইসলামী ব্যাংক বেনাপোল শাখার উদ্যোগে এই বিজয় দিবস উদযাপন হয়েছে।
এ সময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বেনাপোল শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়ার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স  আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক তার বক্তব্য বলেন , ইসলামী ব্যাংক কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর ব্যাংক নয়। এ ব্যাংক দল- মত, ধর্ম-বর্ন নির্বিশেষে  সকল মানুষের ব্যাংক। ত্রিশ লক্ষ শহীদের  আত্নত্যাগের  বিনিময়ে অর্জিত  স্বাধীনতাকে অর্থবহ করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ এদেশের সাধারণ মানুষের অর্থৈনিতক মুক্তির লক্ষ্যে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে, সেবার মান বৃদ্ধির পাশাপাশি ফিন্যান্সিয়াল ইনক্লুশনের  মাধ্যমে সকল মানুষের দোর-গড়াই – ব্যাংকের সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরো বক্তব্য রাখেন , মোঃ আজিজুর  রহমান (এস.পি.ও ), মোঃ সফিকুল  ইসলাম (এস.পি.ও ) ও মোঃ আব্দুর রহিম সিনিয়র অফিসার প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET