, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ে নীতিমালা বহিভুর্ত ভর্তির তিবাদে মানববন্ধন কর্মসুচি




ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ে নীতিমালা বহিভুর্ত ভর্তির তিবাদে মানববন্ধন কর্মসুচি

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০১৯, ১৫:১৩ | 1060 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোটার্র, ঝিনাইদহঃঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেনীতে অর্থের বিনিময়ে নীতিমালা বহিভুর্ত ছাত্রভর্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সচেতন মহল ও দূরর্নীতি বিরোধী অভিভাবকবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে ঝিনা ইদহ প্রেসক্লাবের সামনে ব্যানার ও ফেষ্টুন হাতে দুনর্ীতিবাজ প্রধান শিক্ষক মিজানুজ্জামানের শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন। মানববন্ধন কর্মসুচিতে অভিভাবকদের মধ্যে আনোয়ার হোসেন, বশির উদ্দীন, আসলাম হোসেন, কেসি কলেজের ছাত্র ইমরান হোসেন, আশরাফুল ইসলাম ও শাহিন রহমান বক্তব্য রাখেন। অভিভাবকদের অভিযোগ সরকারের ভর্তি নীতিমালা উপেক্ষা করে ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান ছাত্র প্রতি আড়াই লাখ টাকা করে নিয়ে শহরের ধনাঢ্য পরিবারের সদস্যদের ভর্তি করেছে। এ ভাবে তিনি ২৮ জনকে বিভিন্ন শ্রেনীতে ভর্তি করেছেন যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষার খুলনা বিভাগীয় পরিচালক প্রফেসর ড. হারুন অর রশিদ সরেজমিন তদন্ত করে তৃতীয় শ্রেনীতে ৫ জনের অবৈধভাবে ভর্তির সত্যতা পেয়েছে। অভিভাবকবৃন্দ প্রধান শিক্ষক মিজানুজ্জামানের অপসারণ ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET