নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে স্বাস্থ্য সেবায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানব বন্ধন করেছে সামাজিক সংগঠন আমি রাজশাহী। গতকাল শনিবার বেলা ১১ টার সময় মহানগরীর
লক্ষ্মীপুর মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় মানববন্ধন থেকে স্বাস্থ্য সেবায় সকল অনিয়ম ও দূর্নীতির এবং ভুয়া ডাক্তার ও ভুয়া মেডিকেল টেকনোল জিস্টদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। আমি রাজশাহীর আহবায়ক আসিক হোসেন দিপুর সভাপতিত্বে মানব বন্ধনে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বঙ্গবন্ধু টেকনোলজিস্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বেলাল, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ্দৌলা,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী নগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল,আমরা রাজশাহী বাসী’র আহবায়ক মাহবুব টুংকু,নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক ভিপি রায়হান উদ্দিন হালিম,স্বাধীনতা চর্চা কেন্দ্র রাজশাহীর সদস্য সচিব নাজমুল হোসেন রাজু। এসময় আরো উপস্থিত ছিলেন, পরিচ্ছন্ন রাজশাহীর আহ বায়ক রফিকুল ইসলাম সেন্টু,সাবেক ছাত্র নেতা ফজলে রাব্বি বাদশা,তামিম সিরাজি। মানববন্ধনে একাত্বতা পোষণ করেন, জয় বাংলা পরিষদের আহবায়ক শফিকুজ্জামান শফিক,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডা রেশনের সাধারণ সম্পাদক তাসনিম জামান, ভোলাহাট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মাসুদ রানা,বঙ্গবন্ধু টেকনোলজি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক জি.এ ফয়সাল প্রমুখ।








