১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২২ ২০১৯, ১৭:১৯ | 1069 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২২জুলাই সকালে বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হলে এ অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা ঘটে। বিবরণে জানাযায়, উপজেলার ধামোর ইউনিয় নের যুগিকাটা ডাঙ্গী গ্রামের খন্দকার ফা-ইম (মহা আলম) এর পুত্র খন্দকার কামরুল ইসলাম (৩৫) পঞ্চগড় সদরের মাগুড়া ইউনিয়নের বাঁশ বাড়ি গ্রামে তার বিধবা বোন কলি’র জমিতে কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে আমন রোপা লাগাতে যায়। ২২ জুলাই সোমবার সকালে জমিতে রোপা
লাগানোর সময় কামরুল ছাতা নিয়ে আইলে দাঁড়ি য়ে ছিল। এসময় প্রবল বৃষ্টি সহ আকষ্মিক প্রকট শব্দে বজ্রপাত ঘটলে কামরুলের শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে রোপা লাগা নোরত মুসা. ইসা সহ ৫জন শ্রমিক অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। পাশের জমিনে কাজেরত শ্রমিকরা দৌড়ায় এসে এদের উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাস পাতালে প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে শ্রমিকরা বাড়ি ফিরে আসে। ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল বজ্রপাতে কামরুলেরমৃত্যুর বিষয় দুঃখের সাথে নিশ্চিত করে বলেন, লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে এনে দাফনের ব্যবস্থা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET