, , ,

শিরোনামঃ-




গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, স্বামী আটক

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ২৫ ২০১৯, ০১:২৫ | 1023 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার অনুমান রাত ৩টার দিকে উপজেলার পৌর এলাকার নুরুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধুর নাম মিনারা বেগম (৫০)। সে নুরুপাড়া গ্রামের সুন্দর খাঁর স্ত্রী। ঘটনার পরদিন গতকাল বুধবার সকালে স্বামী সুন্দর খাঁ (৬০) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ
আটক করেছে। এ ঘটনায় তাদের ছেলে তারেক আহমদ (২১) বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নুরুপাড়া গ্রামের সুন্দর খাঁর সাথে তার স্ত্রী মিনারা বেগমের কথা কাটাকাটি হয়। এর পর তারা উভয় ঘরে ঘুমিয়ে পড়েন। তাদের ছেলে তারেক আহমদ বাড়িতে ছিলেন না। পরের দিন বুধবার সকাল বেলা তারেক আহমদকে তার বাবা মুঠোফোনে জানায় তার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক ছেলে বাড়িতে আসলে বাবার আচরণে সন্দেহ হয়। পরে তাৎক্ষণিক বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মিনারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং তার স্বামী সুন্দর খাঁ (৬০) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুলিশ প্রাথমিকভাবে
এটি হত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী সুন্দর খাঁ (৬০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET