মোঃ ইউনুছ ভূঞাঁ সুজনঃ
ফেনীতে ডেঙ্গু আক্তান্ত রোগি সংখ্যা বেড়েই চলেছে। সিভিল সার্জন অফিস ও ফেনী সদর হাসপাতল সূত্রে জানা যায়, সারা দেশের অংশ হিসাবে সমগ্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রতিরোধে প্রয়োজনীয় প্রচারনা চালিয়ে যাচ্ছে সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান’র নেতৃত্বে। জেলার ৬টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও একার্যক্রম চালিয়ে যেতে এবং সাধারন জনগনকে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বলেন।
এদিকে সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান জানান, আমরা প্রতিদিন জেলা ও উপজেলা বিভিন্ন হাসপাতাল পর্যাবেক্ষন সহ প্রায় ২০হাজার ডেঙ্গু সম্পর্কিত সচেতনতা ও প্রচার মূলক লিফলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরন সহ ছাত্র-ছাত্রীদেরকে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করছি।
আরএমও তাহের পাটোয়ারি ও
হাসপাতাল পরিসংখ্যা অফিস সূত্রে জানা যায়,আজ ভর্তি হয়েছে ৬১জন
মোট রোগি এই পর্যন্ত ভর্তি হয়েছে- ২০৭জন রেফার্ড হয়েছে—৩৪ জন,ভালো হয়ে বাসায় গেছেন-১১২জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে—১৪জন। তবে ফেনী সদর হাসপাতাল’র ডাক্তারদের সততা নিষ্ঠা এবং আন্তরিক ভাবে সেবা দানের ফলে এপর্যন্ত ফেনীতে কোন রোগির মৃত্যু হয়নি।।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় আরো ৯জন ভর্তি রয়েছে বলে জানাযায়।
এদিকে ডিসি অফিসে জুরুরী সভায় অংশগ্রহন কৃত সদর হাসপাতাল ত্বত্তাবধায়ক ডাঃ ডাক্তার বিধান সেনগুপ্ত’র সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডেঙ্গু রোগিদের সু-চিকিৎসা সেবা প্রদানর মাধ্যমে এপর্যন্ত ১১২জন ছাড়পত্র নিয়ে বাড়ীতে চলেগেছেন। এক্ষেত্রে তিনি সকল কৃর্তিত্ব ডাক্তার ও দক্ষ ভাবে সেবা প্রদান কারিনী নার্সদের দিয়েছেন। কেননা তাদের নিবিড় ভাবে চিকিৎসা সেবার মাধ্যমে রোগিরা সুস্থ হয়েছেন।।
তিনি আরো বলেন, ডেঙ্গু কে ভয় পাওয়ার কিছুই নেই। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনা বৃদ্ধি সহ এবং এর প্রতিকার সঠিক ভাবে বাস্তবায়ন হলে ডেঙ্গু রোধ করা সম্ভব।









