১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডাস্টবিন না থাকায় ছাগলনাইয়া পৌর এলাকার থানাপাড়ার বাসিন্দাদের দূর্ভোগ 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০১৯, ১৮:১৭ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
সড়কের দু’পাশেই বসবাস শত শত পরিবারের। অনেকগুলো বহুতল ভবন এ সড়কের দু’পাশে। ভি আই পি সমাজের বসবাস এখানে তাই কোথাও বিদ্যুৎ না থাকলেও এ সড়কের আশপাশের বাসিন্দারা বিদ্যুৎ পায় সর্বক্ষণ। বিদ্যুৎ পেলেও নিজেদের গৃহস্থালিরর ময়লাআবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো ডাস্টবিন নেই তাই সড়কের উপরেই রাখছেন তারা ময়লাআর্জনা। এটি ছাগলনাইয়া পৌরসভার থানাপাড়া সড়ক ( শহীদ আবদুর রাজ্জাক সড়ক) নামে পরিচিত। দীর্ঘ এক কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কে রয়েছে শুধু একটি ডাস্টবিন। সেটিও অনেকটা অকেজো। উপায়হীন নাগরিকরা এ সড়কটিকেই ডাস্টবিনে রুপান্তরিত করেছে। ছাগলনাইয়া থানার কোল ঘেষেই এ সড়কের অবস্থান তাই থানাপাড়া সড়ক নামে পরিচিত হয় সড়কটি। এ উপজেলার বিভিন্ন সরকারী-বেসকারী দপ্তরের চাকুরীজীবী, ব্যবসায়ী, শিক্ষক সহ নানান পেশার লোকজন পরিবার পরিজন নিয়ে বসবাস করেন এ সড়কের পাশে অবস্থিত কোনা না কোন দালানে। দীর্ঘ দিন ডাস্টবিন না থাকায় যত্রতত্র রাস্তার পাশেই রাখতে হচ্ছে আবর্জনা। খোলা আকাশের নিচে রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনার দুর্গন্ধে আরেক দুর্ভোগেরর স্বীকার হচ্ছে নাগরিক ও পথচারী সহ সর্বস্তরের লোকজন। স্থানীয় কলেজ পড়ুয়া ছাত্র মনুতাসির কবীর প্রতিবেদককে জানান, ডাস্টবিন না থাকায় আমরা এ সড়কের বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছি। ছাগলনাইয়া পৌরসভার মেয়র সাহেব সদয় দৃষ্টি দিলে আমরা এ দুর্ভোগ থেকে রেহাই পাবো।  এ বিষয়ে পৌর মেয়র এম মোস্তফা জানান, এ সড়কের পাশে কয়েকটি স্থানে আমি ডাস্টবিন স্থাপনে চেষ্টা করেছি কিন্তু স্থানীয়দের কয়েকজন বাধা দেয়ার ফলে আমি ডাস্টবিন নির্মাণ করতে পারিনি। মেয়র বলেন, থানা পাড়া সড়কের বাসিন্দারা যদি আমাকে ডাস্টবিন নির্মাণের জন্য স্থান নির্ধারন করে দেয় তবে আমি একদিনের মধ্যেই ঐ সড়কের পাশে ডাস্টবিন নির্মাণ করে দিবো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET