, , ,

শিরোনামঃ-




কলেজ রোড় ব্যবসায়ী সমিতির নির্বাচনে মুছা সভাপতি তারেক সম্পাদক

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৯, ২০:০১ | 1555 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

 

ছাগলনাইয়া কলেজ রোড় ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০১৯ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট্য ব্যবসায়ী বদরুদ্দোজা ভুইয়া তারেক ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র গ্রহণ না করায় তারেক চতুর্থবারের মতো বিনা প্রতিদ্ব›দ্বীতায় কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সভাপতি পদে ব্যবসায়ী মোঃ আবু মুছা (ছাতা প্রতীক) ও মুন্সী আলিম উল্যাহ (চেয়ার প্রতীক) নির্বাচনে অংশগ্রহণ করে। সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সকাল ১০ থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ১৩৯ ভোটের মধ্যে ১৩৭ জন ভোটার ভোট প্রদান করেছে। এতে আবু মুছা ৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার প্রতিদ্ব›দ্বী মুন্সী আলিম উল্যাহ ৫৪ ভোট পায়। এ নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ব্যবসায়ী মোঃ সহিদ উল্যাহ সহ জান্নাতুল রায়হান জিল্লু, সাইফুল ইসলাম পাটোয়ারী, আবদুল কাদের মিয়াজী, কামাল হোসেন ভুইয়াসহ ৫ সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশন গঠন করা হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত করতে পেরে আনন্দ প্রকাশ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET