আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় জিওএনজিওর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কারিতাসের বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে জিএনজিওর সমন্বয় সভায় বক্তব্য রাখেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের ম্যানেজার সুব্রত হালদার, প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সিসিলিয়া পারুল মন্ডল, সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, কারিতাসের সুফল-২ প্রকল্পের পোগ্রাম কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষক গোবিন্দ হালদার, ঈশিতা বাড়ৈ প্রমুখ। উপজেলার রাজিহার ইউনিয়নের ৪টি ও বাকাল ইউনিয়নের ৪টিসহ ৮টি গ্রামের ৯৬টি গ্রুপ রয়েছে। এই গ্রুপের শতশত কৃষি পরিবার কারিতাসের সুফল-২ প্রকল্পের সহযোগীতায় পশুপালন, সবজি ও মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে।









