, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৯, ১১:০৯ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে দুই মাদক মামলার ওয়ারেন্টভুক্ত  আসামিকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পূর্ব পাশের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, উপজেলা সদরের উত্তর পাড়ার কবির হোসেনের ছেলে তুহিন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুরাদনগর থানার এএসআই মোঃ হানিফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরের মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পূর্ব পাশের রাস্তার উপর থেকে দুই মামলার ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী তুহিন কে গ্রেফতার করে তার শরীর তল্লাশি করে ৫০টি ইয়াবা টেবলেট উদ্ধার করে।

    মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, গ্রেফতারকৃত তুহিনের বিরুদ্ধে দুইটি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে এবং তার কাছ থেকে ৫০টি ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET