, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০১৯, ১৫:৩৭ | 975 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে ওমর ফারুক(৩৫) নামের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধামঘর ইউনিয়নের মুছা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার ধামঘর গ্রাামের কলিমুদ্দিন সরকার বাড়ীর ইব্রাহিম সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওমর ফারুক উপজেলার ধামঘর ইউনিয়নের মুসা মার্কেট এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এস আই কবির হোসেন ও এএসআই সুকান্তের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্থানীয়রা জানায় ওমর ফারুক রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ লোকদেরকে বিভিন্নভাবে হয়রানি করতো। এলাকার সাধারন মানুষকে তার কাছে জিম্মি করে রাখতো।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম জানান, সাজাপ্রাপ্ত আসামি ওমর ফারুককে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET