, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অর্থ বাণিজ্য
  • কেশবপুরের কলাগাছি বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন




কেশবপুরের কলাগাছি বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০১৯, ১৯:২৩ | 955 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলার কলাগাছি বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কেশবপুর শাখা ব্যবস্থাপক রুস্তম আলীর সভাপতিত্বে সোমবার দুপুরে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উক্ত কেন্দ্রের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোনের প্রধান পরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলাগাছি কেন্দ্রের এজেন্ট এস আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মান্নান মুন্না। আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিন উদ্দীন. কলাগাছি বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন. প্রধান শিক্ষক মাজিদুর রহমান, সহকারী শিক্ষক মাওঃ আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওঃ আবু তালেব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET