২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০১৯, ২০:৩৭ | 1024 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে লবণের মূল্য বৃদ্ধি সংক্রান্ত গুজব প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিমল চৌধুরী, এনাম আহমদ, উছমান আহমদ, সমাজ সেবী ফারুক আহমদ প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রহমান বলেন একটি অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে গুজব ছড়িয়েছিল। ব্যবসায়ী সমাজসহ সর্ব মহলের সহযোগীতায় এ গুজব প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এ জাতীয় গুজব প্রতিরোধে তিনি ব্যবসায়ী সমাজ সহ সকলের সহযোগীতা কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET