, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রামগঞ্জে রাত ১১টায় মা দিনের ১১টায় ছেলের মৃত্যু!




রামগঞ্জে রাত ১১টায় মা দিনের ১১টায় ছেলের মৃত্যু!

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০১৯, ১৪:৩০ | 954 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শনিবার রাত ১১টায় মা হনুফা খাতুন (৯০) বার্ধক্যজনিত কারনে মারা যাওয়ার পরদিন মাকে কবরস্থ করার ঠিক ১ঘন্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বড় ছেলে শহিদ উল্যা (৬০)। ঘটনাটি ঘটেছে জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর আটিয়া বাড়ী (মসজিদ বাড়ী)তে। হনুফা খাতুন পৌর সোনাপুর গ্রামের আটিয়া বাড়ীর মৃত বাদশা মিয়া আটিয়ার স্ত্রী। হনুফা খাতুনের ছোট ছেলে শফিক উল্যা জানান, শনিবার রাত ১০টায় তার বসতঘরে থাকা অসুস্থ্য মা’কে দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বড় ভাই শহিদ উল্যা। এসময় বাড়ীর লোকজন বড় ভাই শহিদ উল্যাকে স্থানীয় একটি হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। রাত বেশি হওয়ায় আজ রবিবার সকালে ঢাকা নেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পর্ণ করা হয়। ঐদিন রাত ১১টায় বার্ধক্যজনিত কারনে আমার মা হনুফা খাতুন মারা গেলে আজ রবিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে ঘরে আসার কিছুক্ষন পর বড় ভাই শহিদ উল্যাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। মা ও ছেলের মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। আজ রবিবার বিকাল ৪টায় মায়ের কবরের পাশে ছেলে শহিদ উল্যাকে দাফন করা হবে বলেও তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET