, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে বালির নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১৫:৪৯ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামের নির্মাণাধীন একটি কারখানার বালির নিচ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধায় গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহত কিশোর জাহিদ হাসান (১২) বিধায় গ্রামের আকতার হোসেনের ছেলে । সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ।

কিশোরের বাব আকতার হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকাল থেকে জাহিদ নিখোঁজ ছিল। তার খোঁজে মসজিদ ও বিভিন্ন এলাকার মাইকিং করা হয়। শুক্রবার সকালে জাহিদের খোঁজে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি কারখানার প্রাচীরের ভেতর বালির নিচে চাপা অবস্থায় মরদেহ খুজে পাওয়া যায়। মরদেহটির মুখের অংশ ছাড়া পুরো অংশই বালরু নিচে ছিল।

এব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বালির নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET